Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি

📅 26 August 2025, 03:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সিলেটে সাদাপাথর লুটের ঘটনাস্থল পরিদর্শন করছেন মন্ত্রিপরিষদ বিভাগের ৫ সদস্যের তদন্ত কমিটি। মঙ্গলবার (২৬ আগস্ট) স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছেন তদন্ত কর্মকর্তারা। লুটের সঙ্গে জড়িতদের পরিচয় ও প্রশাসনের ভূমিকা জানার চেষ্টা করছেন তারা।
এর আগে, পাথর লুট কাণ্ডে গত ২০ আগস্ট ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে লুটের ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। অবৈধভাবে পাথর উত্তোলনের ঘটনায় কোনো কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলা ছিল কিনা তা নিরূপণ করা হবে। এ ছাড়াও ঘটনার পুনরাবৃত্তি রোধে সুপারিশ করার নির্দেশনাও দেয়া হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার শাখার সচিব জাহেদা পারভিন। কমিটির অন্য ৪ সদস্যরা হলেন— জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব পদমর্যাদার একজন এবং সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার, যিনি তদন্ত কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]