Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্র জমিয়ত কর্মির শয্যাপাশে ফখরুল ইসলাম

📅 16 August 2025, 04:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোটরসাইকেল দুর্ঘটনায় আহত ছাত্র জমিয়ত কর্মির শয্যাপাশে ফখরুল ইসলাম
গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের নির্বাহী সদস্য শামসুল হুদা মামুন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম হাসপাতালে গিয়ে আহত ছাত্র জমিয়ত কর্মির শয্যাপাশে সময় কাটান। এসময় তিনি মামুনের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি চিকিৎসকদের সাথে কথা বলে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার আশ্বাস দেন।
ছাত্র জমিয়ত কর্মির শয্যাপাশে এসময় আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল মতিন নাদিয়া, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা আতিকুর রহমান, গোলাপগঞ্জ উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আলী আহমদ, বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, জমিয়ত নেতা রশিদ আহমদ, বিয়ানীবাজার পৌর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ, গোলাপগঞ্জ উপজেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্বাস আল মাহমুদ, বিয়ানীবাজার পৌর যুব জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল হাসান ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক ছাত্রনেতা মাওলানা মাসরুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক নাঈম আহমদসহ স্থানীয় জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]