Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন

📅 10 July 2018, 05:49 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কুলাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সম্পন্ন
খেলাধুলা ডেস্ক:: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা শিক্ষা দফতরের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেণ্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেণ্টের উপজেলা পর্যায়ের সমাপনী খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠান ১০ জুলাই মঙ্গলবার বিকেলে নবীন চন্দ্র মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে বালিকা দলের খেলায় জয়পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও ভাটেরা সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ এবং বালকদের খেলায় আলহাজ্ব আব্দুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন ও প্রতাবী সরকারি প্রাথমিক বিদ্যালয় রানার্সআপ হয়েছে। খেলা শেষে টুর্নামেন্টের সভাপতি ইউএনও চৌধুরী মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালামের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আইয়ুব উদ্দিন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, ইউআরসি ইন্সট্রাকটর আফসানা আক্তার, সহকারী শিক্ষা অফিসার মোঃ মামুনুর রহমান, মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ ভুইয়া ও সৌরভ গোস্বামী। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম চৌধুরী। টুর্নামেন্টে ছেলেদের ১৪দল ও মেয়েদের ১৪দল অংশ গ্রহন করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]