Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে

📅 04 August 2025, 04:21 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে
অর্থনীতি ডেস্ক :  আগামীকাল ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। ব্যাংকের পাশাপাশি বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও। বৃহস্পতিবার (১৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের ২ জুলাইয়ের প্রজ্ঞাপন অনুসারে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে, সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে, ৫ আগস্টকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার। দিবসটি উপলক্ষে সব সরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সে ধারাবাহিকতায় বেসরকারি ব্যাংকেও ছুটির ঘোষণা এসেছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, জুলাই গণ-অভ্যুত্থান দিবসে সশরীরে ব্যাংকিং সেবা বন্ধ থাকলেও এটিএম ও সিআরএমসহ অনলাইনভিত্তিক অন্যান্য ব্যাংকিং সেবা চালু থাকবে।
উল্লেখ্য, বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম চলবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]