Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

শেখ হাসিনা-জয়-পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু,গ্রেফতারি পরোয়ানা জারি

📅 31 July 2025, 02:28 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শেখ হাসিনা-জয়-পুতুলের আনুষ্ঠানিক বিচার শুরু,গ্রেফতারি পরোয়ানা জারি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা রাজধানীর পূর্বাচলে প্লট দুর্নীতির ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মাধ্যমে এসব মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আসামিরা পলাতক থাকায় এ মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে আদালত।
এ মামলাগুলোর মধ্যে একটিতে শেখ হাসিনাসহ ১২ জন, আরেকটিতে সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনাসহ ১৭ এবং অন্যটিতে সায়মা ওয়াজেদ পুতুল ও শেখ হাসিনাসহ ১৮ জন আসামি। এছাড়াও এদিন আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পাশাপাশি সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে। এর আগে, পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা মামলার সব আসামিকে আদালতে হাজির হতে; গত ১ জুলাই পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত। প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে গত জানুয়ারিতে পৃথক ৬ মামলা দায়ের করে দুদক।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]