সাইক্লোনের লাল জুলাইয়ের কবিতা পাঠ জুলাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া প্রতিবাদের প্রতীক
📅 06 August 2025, 09:59 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জুলাই শুধু একটা মাস নয়,আত্মত্যাগ ও রক্তে রঞ্জিত পথ অতিক্রম করা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া প্রতিবাদের প্রতীক। আমাদের চেতনাকে শাণিত করতে তাই জুলাইয়ের ত্যাগের কথা, লাল জুলাইয়ের ভাষা আমাদের সাহিত্যকমে সন্নিবেশিত করতে হবে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদ আয়োজিত ৩১৯তম আসরে ‘লাল জুলাই কবিতা পাঠের আসরে বক্তারা এ কথা বলেন। গত সোমবার সন্ধ্যায় কেমুসাস সাহিত্য আসর কক্ষে সাইক্লোনের সভাপতি মোয়াজ আফসারের সভাপতিত্বে ও ছড়াকার আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত আসরে স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোন-এর সাধারণ সম্পাদক প্রভাষক কবি ইশরাক জাহান জেলী। কুরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ।
প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে লাল জুলাইয়ের কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি মাহফুজ জোহা, ছড়াকার জুবের আহমদ সাজন, সাইক্লোনের প্রচার সম্পাদক ওমর ফারুক, কবি সাজ্জাদ আহমদ সাজু, সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথি, গীতিকবি কুবাদ বখত চৌধুরী রুবেল, কবি কামাল আহমদ, প্রমুখ।আসরে সভাপতির বক্তব্য রাখছেন সাইক্লোনের সভাপতি ভ্রমণকাহিনি লেখক মোয়াজ আফসার।