Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেট-ঢাকা মিতালী শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

📅 29 July 2025, 03:45 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট-ঢাকা মিতালী শ্রমিক উপ-কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিতদের শপথ গ্রহণ অনুষ্ঠিত
সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজি নং-বি-১৪১৮ এর অন্তর্ভুক্ত সিলেট-ঢাকা মিতালী শ্রমিক উপ-কমিটির ২০২৫-২৮ ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গত ২২ জুলাই নব-নির্বাচিত নেতৃবৃন্দকে শপথ পাঠ করান সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মুহিম। এসময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক মবু। এর আগে গত ২০ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ গ্রহণ করেন কমিটির নব-নির্বাচিত সভাপতি মিলাদ আহমদ রিয়াজ, সহ-সভাপতি মো. কামাল মিয়া, সম্পাদক মো. ধনু মিয়া, সহ-সম্পাদক মো. সমসের আলী, সাংগঠনিক সম্পাদক মো. গোলজার আহমদ, কোষাধ্যক্ষ মো. তাজ উদ্দিন এবং সদস্য মো. আল-আমিন।-বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]