Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 08 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল: ফখরুল

📅 24 July 2025, 03:35 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল: ফখরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দেয়া রায় রাষ্ট্রবিরোধী ছিল। আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। দেরিতে হলেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় আমরা সন্তুষ্ট।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, খায়রুল হকের রায়ের পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। এরপর দেশের সকল রাজনৈতিক সংকটের জন্য এটি দায়ী। তিনি বিচার বিভাগের প্রতি আস্থার জায়গাটিকে ধ্বংস করেছেন। তিনি আরও বলেন, শিশু একাডেমির ভবনটি ভেঙে ফেলা ও স্থানান্তরের প্রক্রিয়া চলছে বলে জানতে পেরেছি। আমরা এটির বিরোধীতা করছি। কারণ ভবনটি ভেঙে ফেলা হলে তা শিশুদের মেধা ও মনন বিকাশে বাধা হয়ে দাঁড়াবে।
আজ বৃহস্পতিবার সকালে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে ধানমন্ডি থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। খায়রুল হকের বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জে ৩টি মামলা রয়েছে। ২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। আপিল বিভাগে থাকাকালে সংবিধানের তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় দেন তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]