Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটার

📅 23 July 2025, 02:50 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাংলাদেশের কাছে পাকিস্তানের হার, ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটার
স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের কাছে ৮ রানে হেরে গেছে পাকিস্তান। ১৩৪ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে তারা এক পর্যায়ে মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে। টপ অর্ডারের ছয় ব্যাটারই এক অঙ্কে থেমেছেন। এই ব্যাটিং বিপর্যয়ের কড়া সমালোচনা করেছেন সাবেক ক্রিকেটার বাসিত আলী।
নিজের ভিডিওর শুরুতেই পাকিস্তানের ব্যাটিং স্কোরকে ব্যঙ্গ করে বাসিত বলেন, ‘চলুন একটা ফোন নাম্বার দিই: ৮, ১, ০, ৯, ০, ০, ১৩। না, এটা আমার ফোন নাম্বার না, এটা আমাদের টপ অর্ডারের রান আজকের ম্যাচে। এটাকেই কি তোমরা নতুন ট্যালেন্ট বলো?’
বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি তিনি। তিনি বলেন, ‘লজ্জার বিষয় আমাদের ব্যাটাররা ১৩৩ রানও তুলতে পারলো না। কিন্তু কৃতিত্ব দিতে হবে বাংলাদেশকে। ওরা খুব ভালো খেলেছে এবং জয়টা একদম প্রাপ্য ছিল। ওরা ১৩৩ রান যেভাবে ডিফেন্ড করেছে, অসাধারণ ছিল।’ বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের প্রশংসা করে বাসিত বলেন, ‘হ্যাঁ, বাংলাদেশ আমাদের দেশে এসে ৩-০ তে সিরিজ হেরেছিল। কিন্তু এটা ভিন্ন এক বাংলাদেশ। এখন ওরা টপ ক্লাস ক্রিকেট খেলছে। টুপি খোলা শ্রদ্ধা ওদের জন্য। ওরা আমাদের দলের সামনে আয়না ধরে দিয়েছে।’ পাকিস্তানের কথিত ‘মডার্ন ক্রিকেট’ এবং ‘পাওয়ার হিটিং’-এর কথাও কটাক্ষ করেছেন তিনি। তার কথা, ‘ওরা বলেছিল ২০০ রান করবে, ইন্টেন্ট দেখাবে, ভয়হীন ক্রিকেট খেলবে। সব গেল কোথায়? বাংলাদেশ তো করলো মাত্র ১৩৩, ২০০ থেকে ৬৭ রান কম — তাও হারলাম! টস জিতেছি কিন্তু ম্যাচ হেরেছি।’ তবে কিছুটা প্রশংসাও করেছেন ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি এবং আহমেদ দানিয়ালের। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে, পাকিস্তান ৩০ রানে হারার যোগ্য ছিল। কিন্তু ফাহিম আর লোয়ার অর্ডারের কারণে ৮ রানে হেরেছি। তবে হার তো হারই।’ শেষ দিকে বাসিত আলী বাংলাদেশের ব্যাটারদের অবদান তুলে ধরেন। তিনি বলেন, ‘জাকের আলী ৫৫ রানের পরিণত ইনিংস খেলেছে। মাহেদী হাসানও ৩৩ রান করেছে, যেটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। বাংলাদেশ ১১০ বা ১১২ রানেই গুটিয়ে যেতে পারতো, কিন্তু ১৩৩ পর্যন্ত যেতে পেরেছে, এটিই পার্থক্য গড়েছে।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]