"দেলোয়ার হোসেন দিলু"
আষাঢ় মাসে আকাশ জুড়ে কেমন মেঘের সাজ কদম কেয়ার বনে যেন বৃষ্টি নামে আজ বর্ষা এসে মন মাতালো বৃষ্টি ভেজা গানে ঝম ঝমা ঝম ছন্দ বাজে সুরের ঐকতানে ।
বৃষ্টি ভেজা আমেজ ছড়ায় কদম কেয়া আজ ইলিক ঝিলিক মাতিয়ে রাখে নষ্ট মেঘের বাজ আকাশ জুড়ে মেঘের মাতম মেঘের ঘুরাঘুরি রংধনু রং পুব আকাশে উড়ায় রঙের ঘুড়ি ।
কালো মেঘের সুরের আবির কোথায় তুলে সুর বৃষ্টি ভেজা সুরের গান আজ যায় যে বহুু দুর উতাল পাতাল মেঘের ভেলা যাচ্ছে যে পথ ভুলি মেঘ সরিয়ে সুর্য হাসে রোদের পেখম তুলি ।