Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

নগরীর কাজির বাজারে চা দেওয়া নিয়ে  বাকবিতন্ডার জের ধরে এক হোটেলে কর্মচারী খুন

📅 13 July 2025, 04:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নগরীর কাজির বাজারে চা দেওয়া নিয়ে  বাকবিতন্ডার জের ধরে এক হোটেলে কর্মচারী খুন
অজয়  চক্রবর্তী : সিলেটে নগরীর কাজির বাজার এলাকায় তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে হোটেল কর্মচারী খুন হয়েছেন। চা দেওয়া নিয়ে বাকবিতন্ডার জের ধরে তাকে খুন করা হয়েছে।  রোববার (১৩ জুলাই) সকালে  এই ঘটনা ঘটে। নিহত হোটেল কর্মচারীর নাম রুমন। তার বয়স আনুমানিক ২২ বছর হবে। পুলিশ জানায়, সকাল ৯টার দিকে এক যুবক চা খেতে কাজির বাজারস্থ মাছ বাজারের পাশে অবস্থিত একটি হোটেলে ঢুকেন। চা দিতে বিলম্ব হওয়ায় তিনি রুমনের সাথে তর্কে জড়িয়ে পড়েন। তখন হোটেল মালিক ও আশপাশের লোকজন তাদেরকে শান্ত করে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এর কিছুক্ষণ পর ওই যুবক আরো কয়েকজনকে সাথে নিয়ে হোটেলে ঢুকে ওই কর্মচারীর উপর হামলা চালান। একপর্যায়ে রুমনকে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. জিয়াউল হক। তিনি বলেন, আমরা আসামীদের ধরতে অভিযান চালাচ্ছি। তার লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]