Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ফিচার

ছোট চিংড়ির দোপেঁয়াজা রেসিপি

📅 08 July 2018, 07:05 AM | 👁️ পঠিত: 23 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছোট চিংড়ির দোপেঁয়াজা রেসিপি
রেসিপি:: চিংড়ি মাছের নাম শুনলেই জিভে জল আসে। বড় চিংড়ির মতো ছোট চিংড়ি দিয়েও করা যায় অনেক রকম পদ। এবার মজাদার ছোট চিংড়ির দো-পেঁয়াজার একটা রেসিপি দেওয়া হলো। উপকরণ • চিংড়ি মাছ আধা কেজি • আদা বাটা এক টেবিল চামচ • রসুন বাটা দুই টেবিল চামচ • জিরা বাটা এক টেবিল চামচ • পিঁয়াজ বাটা দুই টেবিল চামচ • হলুদ গুঁড়া আধা চা চামচ • কাঁচামরিচ সাতটি • পেঁয়াজ কুচি এক কাপ • সাদা এলাচ দুটো • দারুচিনি একটা • তেজপাতা একটা • লবণ পরিমাণমতো • তেল পরিমাণমতো • পানি ঝোলের জন্য পরিমাণমতো প্রস্তুত প্রণালি তেল গরম করে চিংড়ি মাছ দিয়ে বিভিন্ন মশলা দিয়ে ভেজে বাটা মশলা (আদা, রসুন, জিরা, পেঁয়াজ) থেকে সামান্য করে দিতে হবে। এরপর পরিমাণমতো লবণ দিন। চিংড়ি মাছ সিদ্ধ হলে নামিয়ে রাখতে হবে। এবার কড়াইয়ে নতুন করে তেল দিয়ে সাদা এলাচ, দারুচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে নিয়ে কয়েক পিস কাঁচামরিচ চিরে দিয়ে একে একে বাটা মশলাগুলো (আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা) দিয়ে হলুদ ও লবণ দিয়ে কষাতে হবে। তারপর পানি দিয়ে ঢেকে মশলা কষাতে হবে। পানি শুকিয়ে আসলে চিংড়ি দিয়ে আবার একটু পানি দিতে হবে। তারপর বলক তুলে নামাতে হবে। নামানোর পরে ভাজা জিরা গুঁড়া ছিটিয়ে দিতে হবে। ব্যাস হয়ে গেল ছোট চিংড়ির মজাদার দো-পেঁয়াজা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]