Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ৬

📅 24 June 2025, 03:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ৬
আন্তর্জাতিক ডেস্ক :  ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে ইরান। দেশটির পশ্চিমাঞ্চলে হামেদান প্রদেশ থেকে তাদের আটক করা হয়। খবর আলজাজিরার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইরজিসি) কর্মকর্তা আলি আকবর করিমপুর জানান, প্রদেশটির হামেদান, রাজান এবং নাহাভান্দ শহর থেকে এই ‘বিশ্বাসঘাতকদের’ আটক করা হয়েছে। তিনি আরও বলেন, তারা অনলাইনে উদ্দেশ্যমূলকভাবে এমন কার্যকলাপ চালাচ্ছিল, যার লক্ষ্য ছিল জনমনে আতঙ্ক সৃষ্টি, ইরানি শাসনব্যবস্থার ভাবমূর্তি কলুষিত করা এবং এর বিরুদ্ধে নেতিবাচক ধারণা তৈরি করা।
গক ১৩ জুন থেকে যুদ্ধ শুরুর পর থেকে ইরান ইতোমধ্যে বেশকয়েকজনকে ব্যক্তিকে আটক করেছে এবং কয়েকজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]