Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

হামলার শঙ্কা, নিজেদের আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

📅 22 June 2025, 01:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হামলার শঙ্কা, নিজেদের আকাশসীমা বন্ধ করল ইসরায়েল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ। খবর, আল জাজিরার। রোববার (২২ জুন) এক বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক ঘটনাবলীর কারণে ইসরায়েল রাষ্ট্রের আকাশসীমা প্রবেশ এবং প্রস্থানের জন্য বন্ধ রয়েছে।
তবে মিশর ও জর্ডানের সঙ্গে স্থল ক্রসিং পয়েন্টগুলো স্বাভাবিকভাবে কাজ করছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
শনিবার রাতে ইরানের তিনটি পরমাণু কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইরানের ফোর্দো, নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় এসব হামলা চালানো হয়। এই ঘটনায় পাল্টা হুংকার এসেছে ইরানের দিক থেকেও। তারা ইসরায়েলসহ তাদের সামরিক সহযোগিতা করা দেশগুলোকে টার্গেট করা হবে বলে জানায়। সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের বিপরীতে ইরানি পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির সশস্ত্র বাহিনীর সক্রিয় যোদ্ধাদের প্রধান কার্যালয় ‘খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতর’কে হুঁশিয়ারি দিতে দেখা যায়।
এখন দেখার বিষয়, নিজেদের দেয়া বিবৃতি কতটা আমলে নেয় ইরান, এমনকি পাল্টা প্রতিক্রিয়ায় কী করে তারা। আপাতত বিশ্ববাসীর শঙ্কাময় দৃষ্টি সেদিকেই।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]