Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ভোটের অধিকার আদায় করতে ২৮ জুনের মহাসমাবেশে যোগ দিন: মাওলানা মাহমুদুল হাসান

📅 20 June 2025, 10:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভোটের অধিকার আদায় করতে ২৮ জুনের মহাসমাবেশে যোগ দিন: মাওলানা মাহমুদুল হাসান
আওয়ামী লীগ গত সতেরো বছর দেশকে দুঃশাসন ও পেশিশক্তির আওতায় রেখেছে এমন মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মাহমুদুল হাসান বলেছেন, ‘জনগণের ভোটাধিকার হরণ করে তারা দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে।’ তিনি বলেন, ৫ আগস্টের পর দেশে স্বৈরাচারমুক্ত একটি সম্ভাবনার সূচনা হয়েছে। তবে এখনও রাজনৈতিক পরিচয়ে সুবিধাবাদীরা চাঁদাবাজি করে চলেছে। ‘আমরা প্রচলিত ব্যবস্থা নয়, পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব)পদ্ধতির নির্বাচন চাই। এই দাবি আদায়ে আগামী ২৮ জুন ঢাকায় দলের সমাবেশ সফল করার আহ্বান জানান তিনি। নারীর অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘ইসলামী কল্যাণ রাষ্ট্র গঠনে নারী শক্তিকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’ শুক্রবার (২০ জুন) বিকেলে মোগলাবাজার মৌচাক হল সেন্টারে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ) আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আয়োজিত তৃণমূল প্রার্থীদের নিয়ে মতামত গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মোগলাবাজার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইলিয়াস খাব্বাব এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জুনাইদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা সভাপতি মুফতি সাঈদ আহমদ, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ও সিলেট জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন, দ্বীনি সংগঠন কেন্দ্রীয় কমিটি সহ-সাংগঠনিক আলহাজ্ব ইসহাক আহমদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আরিফুল ইসলাম শামীম, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ নোমান আহমদ ফাহাদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সহ-সভাপতি মোহাম্মদ আনিছুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সাধারণ সম্পাদক মাওলানা নাসিম আহমদ জাহেদ, আব্দুল হামিদ প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]