Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

'দেশের উন্নয়নের ডা. জুবাইদা রহমানের পরিবারের অনন্য ভূমিকা রয়েছে'

📅 18 June 2025, 05:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
'দেশের উন্নয়নের ডা. জুবাইদা রহমানের পরিবারের অনন্য ভূমিকা রয়েছে'
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও প্রখ্যাত চিকিৎসক, সিলেটের কৃতিসন্তান ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল করেছে সিলেট জেলা মহিলা দল। বুধবার বিকেল ৪টায় নগরীর উপশহর এলাকায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, ডা. জুবাইদা রহমান একজন খ্যাতিমান ও মেধাবী চিকিৎসক। তাঁর পিতা রিয়াল এডমিরাল মাহবুব আলী খান নৌবাহিনীর প্রধান ও দেশের মন্ত্রী ছিলেন, তাঁর চাচা জেনারেল এমএজি ওসমানী সেনাপ্রধান ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন। দেশ ও জাতির উন্নয়নে ডা. জুবাইদা রহমানের পরিবারের অনন্য ভূমিকা রয়েছে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, শুধুমাত্র দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী হওয়ার কারনে বিগত ফ্যাসিস্ট রেজিম তাঁকে সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার বসবর্তী হয়ে মিথ্যা ও বানোয়াট মামলায় নিজেদের তৈরিকৃত ক্যাঙ্গারো কোর্টে সাজা দিয়েছিল। কিন্ত আল্লাহ তায়ালা ঠিকই বিচার।করেছেন। ফ্যাসিস্ট রেজিম পালিয়ে গেছে। আর ডা. জুবাইদা রহমান স্বসম্মানে নিজ জন্মভূমিতে ঘুরে গেছেন। দোয়া মহফিলের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবাল, শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দিবা রানী দে বাবলি, জেলা মহিলা দল নেত্রী বিলকিস আক্তার, জলি পুরকায়স্থ, রোমানা বেগম, মনোয়ারা বেগম, রিমা বেগম, রুশনা বেগম, রাজনা বেগম, বাবলী বেগম, তান্নি বেগম, রায়হানা, বেগম, সোহানা বেগম, আয়শা খাতুন, আলিমা বেগম, মনোয়ারা বেগম প্রমূখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]