Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

চ্যাম্পিয়ন দ. আফ্রিকার পাশাপাশি মৌসুম শেষে কত প্রাইজমানি পেলো বাংলাদেশসহ বাকিরা?

📅 15 June 2025, 03:12 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চ্যাম্পিয়ন দ. আফ্রিকার পাশাপাশি মৌসুম শেষে কত প্রাইজমানি পেলো বাংলাদেশসহ বাকিরা?
স্পোর্টস ডেস্ক:  লর্ডসে মেগা ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। আসর শেষে চ্যাম্পিয়ন, রানার্সআপ থেকে শুরু করে প্রতিযোগিতায় অংশ নেয়া ৯ দলের সবাই পেয়েছে মোটা অঙ্কের প্রাইজমানি। চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পুরস্কার হিসেবে পেয়েছে ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি ৬৫ লাখ ৫৬ হাজার টাকা। এবারের মৌসুমের রানার্সআপ অস্ট্রেলিয়া পেয়েছে ২.১৬ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২৬ কোটি ২৭ লাখ ২৫ হাজার টাকার বেশি। আসরে তৃতীয় স্থানে থেকে শেষ করা ভারত পাচ্ছে ১৪ লাখ ৪০ হাজার ডলার বা ১৭ কোটি ৫১ লাখ টাকার মত।
চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের জন্য থাকছে ১২ লাখ ডলার। পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার। ষষ্ঠ স্থানে থেকে শেষ করা শ্রীলঙ্কা পাচ্ছে ৮ লাখ ৪০ হাজার ডলার।
তালিকায় সপ্তম স্থানে থেকে এবারের চক্র শেষ করা বাংলাদেশ পাচ্ছে ৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার তথা ৮ কোটি ৭৫ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া , অষ্টম ও নবম স্থানে থেকে আসর শেষ করা ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান পাবে যথাক্রমে ৬ লাখ এবং ৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। উল্লেখ্য, আগামী ১৭ জুন গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এই টেস্ট দিয়েই শুরু হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুম।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]