Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

‘প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকে নির্বাচন ও সংস্কার বিষয় গুরুত্ব পাবে’

📅 12 June 2025, 04:10 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘প্রধান উপদেষ্টা-তারেক রহমানের বৈঠকে নির্বাচন ও সংস্কার বিষয় গুরুত্ব পাবে’
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যকার আসন্ন বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১২ জুন) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আগামী নির্বাচন, সংস্কার ও গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বৈঠকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ সময় বৈঠকের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক প্রত্যাশা পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতারা অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ বিষয়টি আড়াল করতে নানা ষড়যন্ত্রে হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]