Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ঈদের ছুটিতে উপশহরে ব্যাংক কর্মকর্তার বাসায় ভয়াবহ চুরি

📅 11 June 2025, 10:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঈদের ছুটিতে উপশহরে ব্যাংক কর্মকর্তার বাসায় ভয়াবহ চুরি
ঈদুল আযহার ছুটিতে গ্রামের বাড়ীতে অবস্থানকালে সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকায় বসবাসকারী মো. বদরুদ্দোজা চৌধুরী নামে এক ব্যাংক কর্মকর্তার বাসায় ভয়াবহ চুরি সংঘঠিত হয়েছে। গত ৫ জুন দুপুর থেকে ১০ জুন বিকেলের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাত চোরেরা শাহজালাল উপশহরের সি-ব্লকের ৩৮ নম্বর রোডের ৪৬ নম্বর বাসার জানালার গ্রিল ভেঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় এসএমপি’র শাহপরান (রহ.) থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পূবালী ব্যাংকের কোম্পানিগঞ্জ শাখার ম্যানেজার মো. বদরুদ্দোজা চৌধুরী’র ছোট ভাই ওসমান গনি চৌধুরী। থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত ৫ জুন দুপুর সাড়ে ১২টার দিকে উপশহরের ভাড়া বাসার দরজা-জানালা বন্ধ করে মূল দরজায় তালা দিয়ে গ্রামের বাড়িতে স্বপরিবারে ঈদ উদযাপন করতে যান ওসমান গনী চৌধুরী। ১০ জুন বিকেল সাড়ে ৪টার দিকে ছুটি শেষে বাসায় এসে দেখতে পান সবকিছু এলোমেলো এবং জানালার গ্রিল ভাঙ্গা। অজ্ঞাত চোরেরা আলমারি থেকে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকা, ২৭ হাজার টাকা মূল্যের প্রাইজবন্ড, আড়াই ভরি ওজনের স্বর্ণের গলার হার, হাতের বালা, কানের দুলসহ ৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যেও স্বর্ণালংকার, ১ লক্ষ ১০ হাজার টাকা মূল্যের ল্যাপটপ, স্মার্টফোন ও ৪টি ঘড়ি, বিভিন্ন ব্যাংকের কয়েকটি চেকের পাতা ও জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে গেছে। এদিকে ঘটনার পর শাহপরান (রহ.) থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]