Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি

📅 29 May 2025, 03:47 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : দ্রুততম সময়ের মধ্যে শপথ আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে চলমান আন্দোলন আরও বেগবান করার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে নগর ভবনে চলমান বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে অন্তর্বর্তী সরকারকে তিনি এ হুঁশিয়ারি দেন। পূর্বঘোষণা অনুযায়ী আজ নগর ভবনের মূল ফটকের ভেতরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন শুরু করেন ইশরাকের কর্মী-সমর্থকরা। কয়েকদিন ধরে ঢাকাবাসী ব্যানারে হওয়া এই আন্দোলন বৃষ্টি উপেক্ষা করেই চালিয়ে যান তাদের কর্মসূচি। দুপুরের পর ইশরাক হোসেন উপস্থিত হয়ে বলেন, মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে। আদালত সিদ্ধান্ত দেয়ার পরও গড়িমসি করছে সরকার। আদালতের নির্দেশনা না মানলে তা হবে অবমাননাকর। একজন মেয়রকে শপথ পড়াতে পারছে না জানিয়ে ভবিষ্যতে নির্বাচিত তিনশ সংসদ সদস্যকে কীভাবে বর্তমান সরকার শপথ বাক্য পাঠ করাবেন, সেই প্রশ্নও তুলেন বিএনপির এই নেতা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]