Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম

📅 28 May 2025, 12:10 PM | 👁️ পঠিত: 10 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অবশেষে ঢাকায় পৌঁছেছেন ফাহমেদুল ইসলাম
স্পোর্টস ডেস্ক:   বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচকে সামনে রেখে ঢাকায় এসে পৌঁছেছেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। বুধবার (২৮ মে) সকাল ৮টার দিকে ঢাকায় এসে পৌঁছান। এরআগে, মঙ্গলবার সন্ধায় ইতালির রোম থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে রওনা হন। বিমানবন্দের ইমিগ্রেশন শেষে ঘন্টাখানেক পর ফাহমেদুল ইসলাম নিয়ে বের হয়ে আসেন বাফুফের কর্তারা। তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে আসেন ফুটবল সমর্থক গোষ্ঠী বাংলাদেশী ফুটবল আল্ট্রাস। হামজা-সমিতদের সাথে দেশের ফুটবলের নব জোয়ারে বড় ভূমিকা রাখবেন ফাহমিদুল, বিশ্বাস তাদের। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক দলে ছিলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। যদিও মূল স্কোয়াডে সুযোগ হয়নি। সৌদি আরবে করা ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান তিনি। এরপরই ওঠে সমালোচনার ঝড়। ইতালির একটি লিগে ওলাবিয়া ক্যালসিও এফসি’র হয়ে খেলেন ফাহামিদুল। এবার বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষা এই ফরোয়ার্ডের। সব ঠিক থাকলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে জাতীয় স্টেডিয়ামে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে ফাহামিদুল হাসানের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]