কতো মণি-মাণিক্য ঢেউয়ের পরে আসে যায়, শঙ্খ, চিল,সামুদ্রিক জীব খাবার আশায় ------ ঢেউয়ে ঢেউয়ে প্রতিক্ষায় ।
মানব জীবন বৈচিত্র্যময়, কেউ আসে কেউ যায়--- সময় অসময় , স্বপ্নেরা সব নিরালায় উঁকি দেয় ----- সবার জীবন আঙিনায়।
কেউ সফলতা পায়, কেউবা বিফলতায় জীবন পাড়ি দেয়, জীবনরূপ সমরাঙ্গনে ।
সুখ দুখেরা সব এক ছাতার তলায় ----- তবুও মানব জাতি মেতে ওঠে একরত্তি পূর্ণতায়।
-গৌরীশ দাস- কাছাড়,আসাম,(ভারত)