Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল

📅 18 May 2025, 02:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দানবীর রাগীব আলীর সুস্থতা কামনায় অনলাইন প্রেসক্লাবের দোয়া মাহফিল
সিলেট অনলাইন প্রেসক্লাবের নিয়মিত মাসিক সভা এবং ক্লাবের অফিস দাতা ও জীবন সদস্য উপমহাদেশের প্রখ্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধ্যক্ষ তাওহিদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মো. কামাল আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরি পরিষদ সদস্য মো. আব্দুল হাছিব।
মোনাজাত পরিচালনা করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]