Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন

📅 09 May 2025, 07:59 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী উদযাপন
বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৪ তম জন্মজয়ন্তীতে আবৃত্তি সংগঠন মুক্তাক্ষর আয়োজন করে আলোচনা, আবৃত্তি, নৃত্য ও সংগীতানুষ্ঠানের। বিকেল ৪টায় সিলেট নজরুল একাডেমিতে আলোচনা অনুষ্ঠান ড. শহিদুল ইলামের সভাপতিত্ব প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন শাবিপ্রবির বাংলা বিভাগের অধ্যাপক ড. শরদিন্দু ভট্টাচার্য। বিশেষ অতিথি হয়ে উপস্থিত ছিলেন ভ্রমণ লেখক মোয়াজ আফসার। অনুষ্ঠানের শুরুতে ঐশিকা তালুকদারে সঞ্চালনে নৃত্য পরিবেশন করে মুক্তাক্ষরের শিক্ষার্থী। আলোচনার একক সংগীত পরিবেশন করে বেশ ক'জন শিশু শিল্পী। দলগত সংগীত পরিবেশন করে শ্রী হট্ট ললিত কলা একাডেমি, সারেগামাপা ও অনির্বাণ শিল্পী সংগঠন। জয়শ্রী তালুকদারের আবৃত্তি ও সংগীতের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কবি অমিতা বর্ধন ও অন্যান্ন।মঞ্চ সম্মাননা প্রদান করা হয় ৩০ বছর জন্মভূমিতে আসা কৌতুক অভিনেতা ও আবৃত্তি শিল্পী তোফায়েল বাছিত তপু'কে। দলগত পারফরম্যান্সের পর সকল দলকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন মুক্তাক্ষরের প্রতিষ্ঠাতা পরিচালক বিমল কর। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]