Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জেল রোড থেকে ১০২পিস ইয়াবাসহ এক জন'কে গ্রেফতার করেছে পুলিশ

📅 07 May 2025, 05:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জেল রোড থেকে ১০২পিস ইয়াবাসহ এক জন'কে গ্রেফতার করেছে পুলিশ
সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জেল রোড থেকে  ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেট'সহ একজন মাদক ব্যবসায়ী'কে গ্রেফতার করেছে পুলিশ । বুধবার  বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)-মোঃ ইবাদুল্লাহ সঙ্গীয় অফিসার ফোর্স সহ কোতোয়ালী মডেল থানাধীন জেল রোডস্থ মেসার্স তোফা এন্টারপ্রাইজ নামক চাউলের আড়ৎ এর সামনে পাকা রাস্তার উপর হতে চিহ্নিত এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। আসামি  মোহন মিয়া (২৯), পিতা-মৃত কালা মিয়া, মাতা-রোকেয়া বেগম, সাং-কলকতখাঁ, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান সাং-জেল রোড, মোরশেদ মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট‘কে ১০২ (একশত দুই) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। তবে উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-১৩, তারিখ-০৭/০৫/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক); রুজু করা হয়।   উল্লেখ্য যে, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় উক্ত আসামীর বিরুদ্ধে পাওয়া যায় যে, এসএমপি এর কোতয়ালী মডেল থানার এফআইআর নং-১০/১৩৮, তারিখ- ০৮ মে, ২০১৭;  ধারা- ৩৭৯ পেনাল কোড-১৮৬০; উক্ত মামলার এজাহারে সন্দিগ্ধ আসামী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]