Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 06 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

"কবিতার আত্মকথা"

📅 16 June 2025, 10:13 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
"কবিতার আত্মকথা"

কবিতা, কবিদের মনের, সমাজের পীড়িত মানুষের, প্রকৃতির শান্ত-উগ্র স্বভাবের, নদীর আত্মকথা, মাঝিদের দুঃখের, সাগরের শান্ত-রুদ্র রূপের কথা।

কবিতা ----- বৃষ্টি ঝরা শব্দের কথা, পদ্মপাতায় সোনালী রঙের টলোমলো বৃষ্টির ফোঁটা। নদীতে প্লাবনের, এপার ওপার বাংলার মিলনের-বিষাদের কথা।

কবিতা----- প্রেমের আবেগের, বিরহের, আনন্দের,বাস্তবধর্মী জীবনের আদি-বর্তমান-ভবিষ্যতের, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের না জানা কথার কথা।

গৌরীশ দাস কাছাড়,আসাম (ভারত)

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]