Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনা'র  জের ধরে এক শিশুকে হত্যা

📅 06 May 2025, 03:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনা'র  জের ধরে এক শিশুকে হত্যা
সুনামগঞ্জ - প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজারে তুচ্ছ ঘটনার জের ধরে ছুরিকাঘাতে হোসেন মিয়া (১২) নামের এক শিশুকে হত্যা করা হয়েছে।   সোমবার বিকলে দিকে উপজেলা সদরের পশ্চিম বাজারে এই ঘটনা ঘটে।   নিহত হোসেন মিয়া উপজেলার সদর ইউনিয়নের পূর্ব নৈনগাঁও গ্রামের সাকির আলীর ছেলে। ছুরিকাঘাতকারী হোসাইন (১৮) একই গ্রামের গোলাম মর্তুজার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।   জানা যায়, নিহত ও অভিযুক্ত উভয়েই প্রতিবেশী। টাকা নিয়ে উভয়ের মধ্যে মারামারি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। নিহত হোসেন মিয়ার পেটে একটি ও গলায় দুইটি ছরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মা ফাতেমা বেগম বলেন, বিকালে আমার ছেলে হোসেন মিয়া ৫০০ টাকা নিয়ে বাজারে আসে। গোলাম মর্তুজার ছেলে হোসাইন আমার ছেলের কাছে টাকা চায়। টাকা না দিলে হোসাইন জোর করে নিতে চায়, এসময় আমার ছেলে দৌড়ে সরে যায়। এরপরও আমার ছেলেকে দৌড়িয়ে পেটে ও গলায় ছুরিকাঘাত করে হোসাইন। এ বিষয়ে দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]