Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক

📅 04 May 2025, 04:19 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দেশের ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায়: জয়নুল আবদিন ফারুক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বিএনপি জোর করে ক্ষমতায় আসতে চায় না। সারাদেশে ৭৫ ভাগ মানুষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রোববার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিকী অবস্থান কর্মসূচিতে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিএনপি জনগণের দল বলেই বারবার নির্বাচনের কথা বলে। কেতাবি সংস্কার দিয়ে নির্বাচন হবে না। নির্বাচনমুখী সংস্কার প্রয়োজন। যে নির্বাচন রাতে হয় এবং জনগণের ভোটের অধিকার হরণ হয়, সে নির্বাচন বিএনপি চায় না। আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট হতে চাই না। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। জিয়াউর রহমান দেশের নির্বাচন পদ্ধতিকে সহজতর করেছিল। ভোটের কথা বললে একটি কুচক্রী মহলের গাত্রদাহ হয়। এ সময় দ্রুত নির্বাচনের রোডম্যাপ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বানও জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]