---নিপু মল্লিক --
জন্ম তোমার ধন্য হলো সোনার বাংলাদেশে তুমি মোদের বিশ্ব কবি গান লিখে গেছো হেসে বাংলাদেশর জাতীয় সঙ্গীত তোমার হাতে লেখা চরণ গুলো চমৎকার খুব হৃদয়ে ছবি আঁকা।
কবি বরের গান কবিতার জন্য বিশ্ব জাগ্রত সারা পৃথিবীর সকল মানুষ জানায় সুস্বাগত গানের মধ্যে মধুমাখা কবিতায় সুন্দর বানী সারা বাংলা বিশ্বের মাঝে করে রেখেছেন রানী।
লেখনীতে জাদু আছে আছে স্নিগ্ধতার ছন্দ সুর তার কবিতায় ছড়িয়ে পড়ে দিগন্তে উজ্জ্বল রদ্দুর পৃথিবীতে আজ মোরা সেরা জাতি বাংলা সোনার দেশ সুসজ্জিত আজ বঙ্গবাসী সুন্দর বাংলার নির্মল বরিবেশ।
কবি তোমার জন্ম দিনে বিনম্র শ্রদ্ধা ভালবাসা তুমি মোদের আশার প্রদীপ সুখ শান্তির নতুন নতুন আশা শুভ হোক তোমার জন্ম জয়ন্তী বিশ্ব কবি রবীন্দ্রনাথ রাত দিন সুন্দর থাকুক প্রতিদিন আসুক উজ্জ্বল সুপ্রভাত।