Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 05 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

পাকিস্তানের প্রধান কোচ হতে চান আজহার মেহমুদ

📅 01 May 2025, 03:31 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পাকিস্তানের প্রধান কোচ হতে চান আজহার মেহমুদ
স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের প্রধান কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন দেশটির সাবেক তারকা অলরাউন্ডার আজহার মেহমুদ। ইতোমধ্যে পাকিস্তান জাতীয় দলের বিভিন্ন ভূমিকায় কোচিং করিয়েছেন সাবেক এই অলরাউন্ডার। ফেব্রুয়ারির পর থেকে কোচহীন বাবর-রিজওয়ানদের ড্রেসিংরুম সামলানোর নতুন দায়িত্বে এখনও কাউকে বসাতে পারেনি পিসিবি। আজহার মেহমুদ এর আগে ২০১৬-১৯ পর্যন্ত পাকিস্তানের বোলিং কোচ ছিলেন। ২০২৪ সালে তাকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ করে নিউজিল্যান্ড সফরে যায় জাতীয় দল। সেই সময় পাকিস্তান কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-২ সমতা নিয়ে ফেরে। তবে পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে আগে থেকেই আছেন আরও দুজন। তাদের মধ্যে অনেকটাই এগিয়ে মাইক হেসন। এ ছাড়া পাক কিংবদন্তি সাকলাইন মুশতাকও আছেন এই প্রতিযোগিতায়। কোচ পদে আবেদনের শেষ সময় ধরা হয়েছে আগামী ৪ মে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]