Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

বাঁধন কেন ২০ বছরের বড় একজনকে বিয়ে করলেন?

📅 02 July 2018, 06:27 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাঁধন কেন ২০ বছরের বড় একজনকে বিয়ে করলেন?
বিনোদন ডেস্ক:: টিভি অভিনেত্রী আজমেরী বাঁধন প্রায় চার মাস বিরতিতে ছিলেন। দেখা যায়নি নাটক কিংবা টেলিছবিতে। বিরতির পর কাজে ফিরেছেন চ্যানেল আইয়ের ‘ওয়ানটেক কোয়েশ্চেন/আনসার’ নামের একটি অনুষ্ঠানের মাধ্যমে। সেখানেই বদলে যাওয়া এই মডেল ও অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, কেন আপনি আপনার চেয়ে বয়সে বড় একজনকে বিয়ে করছেন? তিনি সোজাসাপটা উত্তর দেন। উত্তরে বাঁধন বলেন, ‘আমি কখনো টাকার জন্য বয়সী কাউকে বিয়ে করিনি। একজন মানুষের সঙ্গে সংসার করার জন্য বিয়ে করি। সবাইকে একটি ব্যাপার নিশ্চিত করতে চাই, এই বিয়েটা আমার জীবনের সবচেয়ে ভুল ছিল।’ আজমেরী বাঁধন ২০১০ সালে তাঁর চেয়ে ২০ বছরের বড় মাশরুর সিদ্দিকী সনেটকে ভালোবেসে বিয়ে করেন। প্রায় চার বছর সংসার করার পর ২০১৪ সালের ২৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। বাঁধন-সনেট দম্পতির একটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর এখন মেয়েকে নিয়ে একাই থাকেন ৩৪ বছর বয়সী বাঁধন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]