Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির প্রতিনিধি দল

📅 17 April 2025, 02:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির প্রতিনিধি দল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :   সংস্কার নিয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বসেছে বিএনপির প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠকের আগে গণমাধ্যমের সাথে কথা বলেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি জানান, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রাম ও রাষ্ট্র সংস্কারে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। আলোচনার মধ্য দিয়ে জাতীয় সনদ তৈরি করাই সরকারের লক্ষ্য। সকলে মিলে জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করার বিষয়ে এ সময় অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। সংস্কারের সময় নিয়ে আলী রিয়াজ বলেন, এত সময় যেন না দেয়া হয়, যাতে মানুষের পরিবর্তনের আকাঙ্ক্ষা স্তিমিত হয়ে যায়। বিএনপি সংস্কারের বিপক্ষে নয় উল্লেখ করে তিনি বলেছেন, যখন সংস্কারের কথা কেউ ভাবেনি, তখন থেকে বিএনপি সংস্কারের কথা বলেছে। রাজনৈতিকভাবে রাষ্ট্রের বেশিরভাগ সংস্কার বিএনপি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বৈঠকের বিষয়ে এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রের সংস্কার প্রক্রিয়া চলছে। বিএনপিও অনেক আগে থেকেই সংস্কারের কথা বলছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এ বিষয়ে বৈঠকও হচ্ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]