Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী

📅 12 April 2025, 03:31 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শেখ হাসিনার দোসররা ফ্যাসিবাদের মুখায়ব পুড়িয়েছে: উপদেষ্টা ফারুকী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  শেখ হাসিনার দোসররা ভোরে চারুকলায় ফ্যাসিবাদের মুখাবয়ব পুড়িয়ে দিয়েছে। এই দুঃসাহস যারা দেখিয়েছে- সফট আওয়ামী লীগ হোক বা আওয়ামী বি টিম হোক; তাদের প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে, দ্রুত। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক স্ট্যাটাসে এমনই কথা বলেছেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, এই শোভাযাত্রা থামানোর চেষ্টায় আওয়ামী লীগের হয়ে যারা কাজ করছে, আমরা শুধু তাদের আইনের আওতায় আনবো তা না, আমরা নিশ্চিত করতে চাই এবারের শোভাযাত্রা যেনো আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়। তিনি লেখেন, রাতের এই ঘটনার পর হাসিনার দোসররা জানিয়ে দিয়ে গেলো, বাংলাদেশের মানুষ এক হয়ে উৎসব করুক তারা এটা চায় না। আমরা এখন আরও বেশি ডিটারমাইনড এবং আরও বেশি সংখ্যায় অংশ নেবো।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]