Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
বিনোদন

চুরি করে ধরা পড়লেন শ্রাবন্তী!

📅 30 June 2018, 06:38 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিনোদন ডেস্ক:: শিরোনাম পড়ে ভাবছেন তো টালিউডের এতো বড় তারকা শেষমেশ চুরি করে বসলেন? খারাপ কোনও মন্তব্য করার আগেই বলে রাখি, সেরকম কিছুই চুরি করেননি নায়িকা। চুরি করেছেন কস্টিউমের ডিজাইন। চুরি বললেও খানিক ভুল শোনাতে পারে। পোশাক নকল করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। এমনই অভিযোগ করে বসলেন নেটিজেনরা। হলিউডের বহু তারকাদের পোশাক কপি করেন বলিউড তারকা। যেমন ড্রেস নকল করার বিষয় দীপিকা পাডুকোনের নাম এই তালিকার শীর্ষে। হলিউডের কিম কার্দার্শিয়ান থেকে শুরু করে কাইলি জেনার, ভিক্টোরিয়া হার্ভে, অসংখ্য সেলেব্রিটিদের ওয়ারড্রোব নকল করেছেন দীপিকা পাড়ুকোন। এই পোশাকের ডিজাইন কপি করার ব্যাপারটি সাধারণত মেয়েদের মধ্যেই বেশি দেখা যায়। সেলেব্রিটিদের পরা পোশাক পরতে কার না ভালো লাগে? ফ্যাশানিস্তা সোনম কাপুরের হাই ফ্যাশন অনুসরণ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। নিত্যদিনের ফ্যাশন ট্রেন্ডের জন্য জেন ওয়াইয়ের ফেভারিট আলিয়া ভাট। সাধারণ মেয়েরা হলিউড বলিউড নায়িকাদের পোশাক আশাক নকল করে পরছেন সেটা না হয় এক রকম ব্যাপার। কিন্তু তাই বলে টালিউডের নায়িকারা যদি বলিউডের নায়িকাদের জামা নকল করে বসেন সেটা তো খানিক তামাশার বিষয় হয়ে যায় বইকি। টালিপাড়ার শ্রাবন্তী নকল করে বসলেন টিনসেলের বেবোকে। ‘সিংগাম রিটার্নস’ ছবিতে কারিনা কাপুরের পরা কয়েকট লং স্কার্ট এবং টপ প্রায় হুবহু নকল করে পরেছেন শ্রাবন্তী। সাইবারবাসীদের মতে, শ্রাবন্তী হয়তো নিজে নকল করতে চাননি। অভিনেত্রী হয়তো কারিনার পোশাকগুলো সেভাবে খেয়ালও করেননি। শ্রাবন্তীর পার্সোনাল ডিজাইনারই হয়তো তাকে এমন ড্রেস পরতে দিয়েছেন। কিন্তু পাশাপাশি কারিনা এবং শ্রাবন্তীর পোশাকের ছবি দুটি রাখলে, তাদের পরণে পোশাকের মধ্যে পার্থক্য খুঁজে বের করা মুশকিল। পার্থক্য অবশ্য রয়েছে, তবে সামান্য মাত্র। গয়না এবং মেক আপে। ‘সিংগাম রিটার্নস’ ছবির ‘কুছ তো হুয়া হ্যঁয়’ গানে কারিনা সেই জামার সঙ্গে জাঙ্ক জুয়েলারি পরেছিলেন। কিন্তু শ্রাবন্তী কোনও রকম গয়না পরেননি। কিন্তু সেই লাল রঙের লং স্কার্ট। নীচের দিকটা কালো বর্ডার। কালো শার্ট। আরেকটি কস্টিউমের পার্থক্য রয়েছে রঙে। কারিনা পরেছিলেন সাদার টপের ওপর লাল বর্ডার এবং শ্রাবন্তীর সাদা টপের ওপর নীল বর্ডার। দু’জনের স্কার্ট সেই একই মাল্টিকালারের। শ্রাবন্তীর ছবিগুলো সমুদ্রসৈকতে তোলা। সম্ভবত এক বাংলাদেশি ছবির শ্যুটিংয়ের ফাঁকে এই ছবিগুলি তোলা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী তাহসান তাসকিনের ঢালিউডে ডেবিউ হতে চলেছে ‘যদি একদিন’ ছবির হাত ধরে। সেখানেই শ্রাবন্তীকে দেখা যাবে তার বিপরীতে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]