Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি: মির্জা ফখরুল

📅 15 March 2025, 05:43 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি: মির্জা ফখরুল
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা সফররত জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশে বিভিন্ন খাতে সংস্কার প্রক্রিয়ার বিষয়ে কোনো কথা বলেননি, এমনটা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে গোলটেবিল বৈঠক শেষে তিনি এ কথা জানান। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে এই গোলটেবিল বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। বৈঠকের পর বিএনপি মহাসচিবের কাছে জানতে চাওয়া হয়েছিল, সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিব কোনো মন্তব্য করেছেন কি না? জবাবে মির্জা ফখরুল বলেন, জাতিসংঘ মহাসচিব এই ব্যাপারে কোনো কথা বলেননি। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়। এ সময় বিএনপির এ শীর্ষ নেতা জানান, শুধু নির্বাচনকেন্দ্রিক সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি। দ্রুত নির্বাচন করার পর একটি সংসদের মাধ্যমে বাকি সংস্কারগুলো করা। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এটাই আমরা বলেছি। এদিকে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতিসংঘ মনে করে, সংস্কার ও নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস‍্যু। এ দেশের জনগণকেই তা নির্ধারণ করতে হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]