Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 22 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?

📅 12 March 2025, 04:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রিয়ালকে থামাতে পারবে অ্যাটলেটিকো?
স্পোর্টস ডেস্ক:  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অব সিক্সটিনের ফিরতি লেগে আজ মুখোমুখি হবে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। ম্যাচটি রাত ২টায় অনুষ্ঠিত হবে মেত্রোপলিতানো স্টেডিয়ামে। এর আগে, মাদ্রিদ ডার্বির প্রথম লেগে সান্তিয়াগো বার্নাব্যুতে ২-১ গোলে হেরেছিলো অ্যাটলেটিকো মাদ্রিদ। শুধু তাই নয়, চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে কখনই নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জিততে পারেনি ডিয়াগো সিমিওনের দল। তাই আসরে টিকে থাকতে এবার ঘরের মাঠে ভাগ্য বদলের আশায় আলভারেজরা। বিপরীতে, ঘরের মাঠে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে রিয়াল মাদ্রিদ। তবে দলটির শঙ্কা কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। মাংসপেশিতে অস্বস্তির কারণে অনুশীলনেও দেখা যায়নি তাকে। ক্লাবে নিজে নিজেই করেছেন ফিটনেস ট্রেনিং। আর অনুশীলনের শেষ ৩০ মিনিটে নিজেকে পরখ করেছেন এই ফরাসি তারকা। নক আউট পর্বের সূচি ঠিক হওয়ার পরই অ্যাটলেটিকোর কোচ সিমিওনে বলেছিলেন, আমি রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়াই নিয়ে কেবল একটি প্রশ্নের উত্তর দেব। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা দারুণ। দারুণ লড়াই হবে এবং আমরা প্রস্তুত। যদিও প্রতিপক্ষের মাঠে প্রবল প্রতিদ্বন্দ্বিতার পর ২-১ এ হার মানে অ্যাটলেটিকো। চ্যাম্পিয়ন্স লিগে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন রিয়াল। আজ কি আনচেলত্তির দলকে থামাতে পারবে সিমিওনের শিষ্যরা? এদিকে, আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগের অপর ম্যাচে আর্সেনাল আতিথ্য দেবে পিএসভিকে। সেই ম্যাচটিও অনুষ্ঠিত হবে রাত ২টায়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]