Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 05 সেপ্টেম্বর, 2026
📍 সিলেট, বাংলাদেশ
ফেইসবুক
ইউটিউব
টুইটার
হোম
সারাদেশ
সিলেটের খবর
রাজনীতি
আন্তর্জাতিক
খেলাধুলা
বিনোদন
অর্থনীতি
ধর্মকর্ম
সাহিত্য
ফিচার
অন্যান্য
ব্রেকিং নিউজ
🔹
স্বৈরাচার-মুক্ত ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষায় মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে
🔹
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: খন্দকার আব্দুল মুক্তাদির
🔹
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী
🔹
সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি
🔹
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা
প্রিমিয়ার লিগ: চেলসির জয়ের রাতে ম্যান ইউনাইটেড-আর্সেনালের ড্র
📅 10 March 2025, 03:05 PM
|
👁️ পঠিত: 3 বার
A+
A-
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্পোর্টস ডেস্ক
: ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে আর্সেনাল। তবে শিরোপার দৌড়ে পিছিয়ে গেলো গানাররা। অপরদিকে, লেস্টার সিটিকে হারিয়ে জয় তুলে নিয়েছে চেলসি। রোববার (৯ মার্চ) দিবাগত রাতে মাঠে গড়ায় প্রিমিয়ার লিগের একাধিক ম্যাচ। ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে ডি-বক্সের বাইরে থেকে বাঁকানো ফ্রি কিকে বল জালে পাঠান ইউনাইটেড ফরোয়ার্ড ব্রুনো ফার্নান্দেস। লিড নিয়ে বিরতিতে যায় স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধেও আর্সেনালের ওপর চড়াও হয় রেড ডেভিলসরা। তবে ৭৪ মিনিটে ডেকলান রাইসের শট পোস্টে লেগে জালে জড়ালে সমতায় ফেরে আর্সেনাল। এরপর বাকি সময়ে দুই দলের কেউই আর গোলের দেখা না পেলে ইউনাইটেডের মাঠে হার এড়ায় মিকেল আর্তেতার শিষ্যরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৫ পয়েন্ট পেছনে থেকে টেবিলের দুইয়ে অবস্থান আর্সেনালের। লিগের আরেক ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে চেলসি। মার্ক কুক্কুরেলার একমাত্র গোলে জয় তুলে নেয় এনজো মারেস্কার দল। আক্রমণ-পালটা আক্রমণের পরেও এদিন স্টাম্পফোর্ড ব্রিজে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দল। তবে, দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটে শেষ হয় চেলসির অপেক্ষার প্রহর। এনজো ফার্নান্দেজের অ্যাসিস্ট থেকে স্প্যানিশ ডিফেন্ডার কুক্কুরেলার গোলে লিড নেয় চেলসি। একমাত্র গোলে কষ্টার্জিত জয় পায় নীল জার্সিধারীরা। এই জয়ে ম্যানচেস্টার সিটিকে পিছনে ফেলে সেরা চারে উঠেছে চেলসি। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট এখন ব্লুজদের।
সংবাদটি শেয়ার করুন:
ফেসবুক
টুইটার
ওয়াটসঅ্যাপ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
আরও পড়ুন
নতুন চমক দেখালেন বিশ্বকাপের নায়ক ভোজিনিয়া
ইংল্যান্ডে একক ক্যারাম প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সিলেটের মুন্না
হাসান মাহমুদের ফাইফারে ১৯৮ রানে থামল অস্ট্রেলিয়া
সর্বশেষ
জনপ্রিয়
স্বৈরাচার-মুক্ত ধ্বংসস্তূপ থেকে দেশকে রক্ষায় মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে: খন্দকার আব্দুল মুক্তাদির
খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেতা: মিফতাহ্ সিদ্দিকী
সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারি সমিতি
বাজুস সিলেট জেলা শাখার নির্বাচন আগামী ৮ অক্টোবর, প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
ফুলবাড়ী চুক্তির পূর্ণ বাস্তবায়ন করুন: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
👁️ 156 বার পঠিত
ঢাকা থেকে খুলনা চার ঘণ্টায়, ট্রেনের নতুন রুট চালু
👁️ 148 বার পঠিত
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
👁️ 142 বার পঠিত
খুতবা শেষে আরাফার ময়দানে নামাজ আদায়
👁️ 139 বার পঠিত
অনলাইনের নামে সংবাদ চুরি, সাংবাদিকতার মর্যাদা হুমকিতে - সম্পাদক-প্রকাশকদের তদন্তের আহ্বান জানান বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম
👁️ 123 বার পঠিত
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]