Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ধর্মকর্ম

কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু ২ রমজান

📅 27 February 2025, 06:59 PM | 👁️ পঠিত: 19 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু ২ রমজান
কুরআন শিক্ষা প্রশিক্ষণ বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে রমযান মাসব্যাপী কুরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স-২০২৫ আগামী ২ রমজান থেকে শুরু হবে। এতে আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের সুযোগ দেওয়া হবে।   মাসব্যাপী এ প্রশিক্ষণ কোর্স সিলেট নগরীর ঘাসিটুলা মজুমদারপাড়ার বোর্ড কমপ্লেক্স-এ জামিয়া ইসলামিয়া দারুল কুরআনসহ বোর্ডের আওতাধীন অন্যান্য কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বোর্ডের প্রতিষ্ঠাতা মহা-পরিচালক শায়খুল ক্বোররা মাওলানা মোজাম্মিল হোসাইন চৌধুরী এবং চট্রগ্রামের ফাজিল-পটিয়া মাদ্রাসার সাত ক্বিরাতের ক্বারী হাফিজ মাওলানা আব্দুল ওয়ারিছসহ অভিজ্ঞ আলেমরা প্রশিক্ষণ প্রদান করবেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]