"দেলোয়ার হোসেন দিলু"
ফাগুন দিনের পলাশ শিমূল ফুল ফুটো না আর পাপড়ি ছোঁয়ার মানুষ তো নাই শুণ্য এ সংসার ।
কোকিল তুমি গান করো না থামাও তোমার সুর হারিয়ে গেছে বিবেক বৃদ্ধি ঝলমলে রোদ্দুর ।
রক্ত শুন্য কৃঞ্চচূড়া অশোক শিমুল বন কে করেছে রোদ্র এ রূপ এমন আয়োজন ।
বিবেক বুদ্ধি লোপ পেয়েছে জাগে না কেউ আর রক্ত নদীর খেয়ার মাঝি কেউ করে না পার ।
দোয়েল শ্যামা গান করে না বর্গী এলো দেশে ফাগুন দিনের-দক্ষিণ হাওয়া বয় না অবশেষে ।
সবুজ মাঠ আজ হচ্ছে বিরান কপাল পোড়া দেশ দিনে দিনে হচ্ছে কেমন দেশের পরিবেশ ।
মুক্ত স্বাধীন দেশটাতে আজ উড়তে কেন মানা সবাই তো আজ অন্ধ-বধির চোখ থাকিতে কানা ।
টুটি চেপে ধরছে কেহ রোদ্ধ করে শ্বাস ভয় -আতঙ্কের মাঝেই মানুষ করছে বসবাস ।
তাই তো মানুষ কাপঁছে ভয়ে জাগছে না তার বোধ বললে কথা ন্যায্য কথা কণ্ঠ করে রোধ ।
বললে কথা উচিৎ কথা মটকে দিবে ঘাড় আবার বুঝি শ্লোগান উঠে বাংলা এবার ছাড় ।