Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ছাত্রদল-শিবিরের রেষারেষি কাম্য নয়: রিজভী

📅 24 February 2025, 02:40 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছাত্রদল-শিবিরের রেষারেষি কাম্য নয়: রিজভী
নিউজ ডেস্ক - জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের রাজনৈতিক রেষারেষি কোনোভাবেই কাম্য নয়- এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর পল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে এ কথা বলেন তিনি। রিজভী বলেন, জামায়াতের ছাত্রসংগঠনের কেউ কেউ অভিযোগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের ভেতর নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখা যায়। কিন্তু মানুষ এটিও জানে ছাত্রশিবিরের বর্তমান অনেক নেতা পূর্বে ছাত্রলীগের পদধারী ছিলো। তিনি বলেন, সব দলেরই রাজনৈতিক ইতিহাস জাতি জানে। তাই সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসা উচিত। যাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে বর্তমান সরকার, তাদের জন্য এই সরকার উল্লেখযোগ্য কোনো কিছু করছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। আগামীতে সংস্কৃতিচর্চায় কোনো বাঁধা আসবে না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের যতো সাংস্কৃতিক কর্মসূচি রয়েছে, সবই পালিত হবে। কোনটাই বন্ধ হবে না। পরিকল্পিতভাবে আমাদের সংস্কৃতি বন্ধ করা যাবে না৷ তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হলেও দেশের দিনমজুর মানুষ কষ্টে জীবন যাপন করছেন। এসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিরসনে সরকারের দৃষ্টি দেয়া উচিত বলেও মন্তব্য করেন রিজভী। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]