Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

চ্যাম্পিয়নস লিগ: কেমন হলো নকআউট পর্বের ড্র?

📅 22 February 2025, 02:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চ্যাম্পিয়নস লিগ: কেমন হলো নকআউট পর্বের ড্র?
স্পোর্টস ডেস্ক: অনুষ্ঠিত হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনালের ড্র। বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে দুর্দান্ত এক ডার্বি, যেখানে রিয়াল মাদ্রিদের মোকাবিলা করবে অ্যাটলেটিকো মাদ্রিদ। অপরদিকে শেষ ষোলোতেই দুই জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও বায়ার লেভারকুসেনের ম্যাচ দেখতে পারবে ফুটবল ভক্তরা। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সুইজারল্যান্ডের নিওন শহরে অনুষ্ঠিত হয় এ ড্র। শেষ ১৬’র লড়াইয়ে অন্য ম্যাচগুলোতে আর্সেনাল-পিএসভি’র, বরুশিয়া ডর্টমুন্ড-লিলে’র, ইন্টার মিলান-ফেইনুর্দের ও অ্যাস্টন ভিলা মুখোমুখি হবে ব্রুগের।   রাউন্ড অব সিক্সটিনের প্রথম লেগে দলগুলো পরস্পরের মুখোমুখি হবে ৪ ও ৫ মার্চ। আর ফিরতি লেগের খেলা অনুষ্ঠিত হবে ১১ ও ১২ মার্চ।
টেবিলের শীর্ষে থেকে নক আউট পর্ব নিশ্চিত করেছে লিভারপুল ও বার্সেলোনা। যেখানে প্রতিপক্ষ হিসেবে বেনফিকা’কে পেয়েছে বার্সা। আর তুলনামূলক কঠিন পরীক্ষা দিয়ে পিএসজি’র বিপক্ষে লড়বে লিভারপুল। এদিকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের পাশাপাশি সেমিফাইনাল ও ফাইনালের সূচি নির্ধারণ করেছে উয়েফা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]