Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 14 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

লাই হারাওবা' বিষয়ক প্রশিক্ষণ শুরু

📅 19 February 2025, 06:22 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লাই হারাওবা' বিষয়ক প্রশিক্ষণ শুরু
মণিপুরী কালচারাল কমপ্লেক্সে 'লাই হারাওবা' বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। আগামি এপ্রিল মাসে ইউনেস্কো, বাংলাদেশ ও বাংলাদেশ জাতীয় যাদুঘর সহযোগিতায় অনুষ্ঠিতব্য মণিপুরী লাই-হারাওবা উৎসবকে সামনে রেখে এ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। 
মৌলভীবাজার কমলগঞ্জে  মণিপুরী কালচারাল কমপ্লেক্সে  প্রাঙ্গণে  এ প্রশিক্ষণ উদ্বোধন করেন ইউনেস্কো আইসিএইচ এনজিও ফোরাম, এশিয়া প্যাসিফিকের প্রতিনিধি, বিশিষ্ট নৃত্যশিল্পী, সংস্কৃতিজন লুবনা মরিয়াম। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট গবেষক ও প্রত্নতত্ববীদ মুতুয়া জাদুঘরের পরিচালক মুতুয়া বাহাদুর।
লুবনা মারিয়ম বলেন, 'লাই হারাওবা' মণিপুরীদের আদি উৎসব। মণিপুরীদের সমৃদ্ধ ঋদ্ধ সংস্কৃতির ভিত্তি হচ্ছে লাই হারাওবা। বাংলাদেশে প্রায় বিলুপ্ত হারিয়ে যাওয়া এ ঐতিহ্যবাহী উৎসবকে লালন ও রক্ষার দায়িত্ব আমাদের সকলের। দুই মাসব্যাপি এ প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করবেন মণিপুর ভারতের বিশিষ্ট নৃত্যগুরু নোংথমবম সামু মৈতৈ ও পেনাশিল্পী মৈস্নাম মারজিৎ সিং। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত সিংহ, লাই হারাওবা উদযাপন পরিষদের আহবায়ক ইবুংহাল সিংহ শ্যামল, সদস্য সচিব ওইনাম লানথৈ প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]