Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

সিলেটকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল

📅 26 January 2025, 07:10 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটকে হারিয়ে প্লে অফ নিশ্চিত করলো বরিশাল
স্পোর্টস ডেস্ক:  দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে অফ নিশ্চিত করলো ফরচুন বরিশাল। তাদের ৮ উইকেটের জয়ে প্রথম দল হিসেবে আসর শেষ করলো সিলেট। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে সিলেট। ফাহিম আশরাফের বোলিং তোপে ফেরেন রনি তালুকদার, কাদিম আর নাহিদুল ইসলাম। মোহাম্মদ নবির দ্বিতীয় শিকারে পরিনত হন ২৮ রান করা আহসান ভাট্টি। ২৪ রানে ফেরেন জাকের আলী। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে ১১ বল আগেই অলআউট হয় সিলেট। ১১৬ রানের সংগ্রহ পায় তারা। জবাবে ব্যাট করতে নেমে দলীয় ২২ রানে তাওহীদ হৃদয়কে হারায় বরিশাল। ফিরে যান মালানও। শেষ দিকে দুই অপরাজিত ব্যাটার তামিম ইকবালের ৫২ আর মুশফিকুর রহিমের ৪২ রানে ৪ ওভার আগেই জয় পায় বরিশাল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]