Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

নর্থ লন্ডন ডার্বি জয়, দুইয়ে উঠলো আর্সেনাল

📅 16 January 2025, 10:53 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নর্থ লন্ডন ডার্বি জয়, দুইয়ে উঠলো আর্সেনাল
স্পোর্টস ডেস্ক: ইংলিশ ফুটবলে আলোচিত দ্বৈরথগুলোর অন্যতম নর্থ লন্ডন ডার্বি। ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ এই ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে গানাররা। বুধবার (১৫ জানুয়ারি) আর্সেনালের ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে প্রথমার্ধেই এই তিনটি গোল হয়। শুরুতে আধিপত্য দেখায় টটেনহ্যাম। ম্যাচের ২৫ মিনিটে গোল পায় স্পার্সরা। দলকে লিড এনে দেন অধিনায়ক সন হিয়ুন মিন। তবে প্রথমার্ধেই সমতায় ফেরে আর্সেনাল। ৪০ মিনিটে র্কনার থেকে সৃষ্ট আক্রমণে গানার ডিফেন্ডার গ্যাব্রিয়ালের হেড টটেনহ্যাম স্ট্রাইকার সোলাঙ্কির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ৪৪ মিনিটে জয়সূচক গোলটি পেয়ে যায় মিকেল আর্তেতার দল। এবার লেফট উইঙ্গার ট্রোসার্ডের দারুণ ফিনিশিংয়ে ২-১ এর জয় নিশ্চিত হয় দলটির। এদিকে, দিনের অন্য ম্যাচগুলোতে উলভসকে ৩-০ গোলে নিউক্যাসল, এভারটনকে ১-০ গোলে অ্যাস্টন ভিলা ও লিস্টার সিটিকে ২-০ গোলে ক্রিস্টাল প্যালেস হারিয়েছে। ‘নর্থ লন্ডন ডার্বি’ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে আর্সেনাল। ২১ ম্যাচে ১২ জয়, ৭ ড্র ও ২ হারে তাদের পয়েন্ট ৪৩। পয়েন্ট টেবিলের শীর্ষে যথারীতি লিভারপুল, এক ম্যাচ কম খেলে তাদের পয়েন্ট ৪৭। তিনে রয়েছে নটিংহ্যাম ফরেস্ট। ম্যান সিটি রয়েছে ৩৫ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]