Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ,আহত ৭, মৃত্যু ১

📅 02 January 2025, 04:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ট্রাম্পের হোটেলের লবিতে বিস্ফোরণ,আহত ৭, মৃত্যু ১
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন হোটেলের লবিতে টেসলার একটি সাইবার ট্রাকে ঘটেছে বিস্ফোরণ। এতে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৭ জন। ইতোমধ্যেই প্রকাশ করা হয়েছে সেই বিস্ফোরণের ভিডিও। ঘটনাস্থলের কাছে থাকা একটি সিসি ক্যামেরায় ধারণ হয় সেই দৃশ্য। এতে দেখা যায়, হঠাৎ বিস্ফোরিত হয় পুরো গাড়ি। চারপাশে ছড়িয়ে পড়ে যন্ত্রাংশ। এরপরই, আগুন ছড়িয়ে যায় যানটিতে। ধোঁয়ায় আচ্ছন্ন হয় পুরো এলাকা। এসময়, ক্ষতিগ্রস্ত হয় আশেপাশের বিভিন্ন স্থাপনা এবং যানবাহন। বিট্রিশ গণমাধ্যম বিবিসি জানায়, দেশটির কলোরাডো থেকে ট্রাকটি ভাড়া করা হয়েছিল। বুধবার সকালে এসে সেখানে পৌঁছায়। দুই ঘণ্টা পর ধোঁয়ার মতো উঠতে থাকে। আতশবাজিতে ভর্তি ট্রাকটিতে হঠাৎই বিস্ফোরণ ঘটে। এরপর সন্ধ্যায় হোয়াইট হাউজ থেকে প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সন্ত্রাসী হামলার সাথে এই বিস্ফোরণের কোনো সূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে প্রশাসন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]