Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

বিপিএল মাতাতে আসছেন শাহিন আফ্রিদি, খেলবেন বরিশালের হয়ে

📅 18 December 2024, 10:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিপিএল মাতাতে আসছেন শাহিন আফ্রিদি, খেলবেন বরিশালের হয়ে
স্পোর্টস ডেস্ক:বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফরচুন বরিশালের হয়ে খেলবেন পাকিস্তানি তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। এই পেসারকে দলে ভেড়ানোর খবরটি ইতোমধ্যেই নিশ্চিত করেছে ফ্যাঞ্চাইজিটি। বুধবার (১৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটি এ তথ্য জানায়। তবে শাহিনকে বিপিএলের শুরু থেকে পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আগামী ৩০ ডিসেম্বর শুরু হবে বিপিএল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ আছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম ও ৩ জানুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামবে। টেস্ট সিরিজের দলে থাকলে শাহিনকে ৭ জানুয়ারির পরে বিপিএলে পাওয়া যাবে। উল্লেখ্য, এবারের বিপিএলে এখন পর্যন্ত পাকিস্তানের ক্রিকেটারের সংখ্যা কিছুটা কম। বড় নামের মধ্যে প্রথম শাহিন শাহকে আনল বরিশাল।  
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]