Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায়

📅 06 December 2024, 10:34 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভিয়েতনামে যাচ্ছে রাজশাহীর মারিন আশরাফী আন্তর্জাতিক তায়কোয়ানদো প্রতিযোগিতায়
খেলাধুলা ডেস্ক:  আগামী ৬ হতে ৯ ডিসেম্বর ২০২৪ইং তারিখে ভিয়েতনামের হালংবে তে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াল্ড পুলিশ তায়কোয়ানদো ফেডারেশন এর পৃষ্টপোষকতায়- ২০২৪ এশিয়ান পুলিশ তায়কোয়ানদো চ্যাম্পিয়নশিপ । উক্ত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন থেকে রাজশাহীর মারিন আশরাফী (ইন্টারন্যাশনাল ব্লাকবেল্ট ২য় ড্যান  অংশগ্রহন করছে। তার ২০২৪ সালের বিগত প্রতিযোগীতা গুলিতে রয়েছে ২ টি স্বর্ণ , ১ টি রৈপ্য ও ২টি তাম্র পদক। উক্ত প্রতিযোগীতাকে উদ্দ্যেশ্য করে রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক জনাব মোজাফফর হোসেন বুলু বলেন,”প্রথমেই বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন এর টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান ও বিকেএসপির তায়কোয়ানদো প্রশিক্ষক - মোঃ রাশিদুল হাসান স্যারকে ধন্যবাদ জানাই । তার অপরিসীম সহযোগীতা ও উচ্চ প্রশিক্ষণ না পেলে কিছুই সম্ভব ছিল না । আমার সপ্ন ভবিষ্যতে আমার এসোসিয়েশন থেকে অলিম্পিক খেলোয়াড় গড়ে তোলা ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]