Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 06 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

📅 13 March 2024, 07:40 PM | 👁️ পঠিত: 5 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত
৫৪ তম স্বাধীনতার মাসে সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (১০ মার্চ) সন্ধ্যা ৭ টায় বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে সিলেট নগরীর সাহিত্য ক্যাফে এ আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ববাংলা সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা শাব্বীর চৌধুরী মনি এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শমশাদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অধ্যক্ষ ও কবি কালাম আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ল’কলেজের প্রিন্সিপাল এডভোকেট শহিদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন ভারতের পশ্চিমবঙ্গের কবি ও গবেষক ড. দ্যুতি দত্ত গুপ্ত, সুপ্রিয়া দত্ত গুপ্ত। এসময় উপস্থিত ছিলেন ছড়াকাবিশ্ববাংলার শাহদত বখত, সেনুয়ারা আক্তার চিনু, লিপি খান, উত্তম কুমার চৌধুরী, ছয়ফুল আলম পারুল, শহিদুল ইসলাম লিটন, শফিক আহমদ চৌধুরী, নাসিমা আক্তার, শুয়েজ আহমদ, নাসরীন সুলতানা, শিব্বির আহমদ, কামরুজ্জামান মাসুম, আবদুর রহমান হীরা, কোবাদ বখত প্রমুখ। বিজ্ঞপ্তি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]