Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 06 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

শীত বেলা

📅 03 February 2024, 08:08 PM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শীত বেলা
"দেলোয়ার হোসেন দিলু"   শিশির ভেজা শীতের ভোরের দেখনা কত বাহানা হাঁটতে গিয়ে দুর্বা ঘাসে ভিজে যাচ্ছে পা খানা পবিত্র সেই শিশির বিন্দু লাগছে যখন পায় দুষ্ট কিছু হিমেল হাওয়া শির শিরে দেয় গায়। গরম গরম পায়েশ পিঠা খাইতে ভিশন ভালো তার চেয়ে ও ভালো লাগে শীতের রোদের আলো শীতের বিকেল খেজুর রসে রাঙাই আমার মুখ হাড়িঁ থেকে টাটকা খেতে কতই মধুর সুখ । আরো ভাল জোনাক পোকার নিয়ন আলোর নাচ সবুজ বনের ছায়ায় খেলায় সবুজ শিরিস গাছ হিম বায়ু তার আদল মতো আনে হিমেল হাওয়া ভোরের আলো দুর্বা ঘাসে শিশির করে নাওয়া । ধানের ক্ষেতে সূর্যে হাসে ছায়ায় মায়ায় খেলা শিশির ঝড়ে মুক্ত দানায় হাজার তারার মেলা মেলা বসে বিলে ঝিলে হরেক রকম পাখি দেখলে সবার প্রাণ ভরেযায় রয়না কিছুই বাকি ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]