Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২

📅 09 September 2023, 03:57 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  উত্তর আফ্রিকার দেশ মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৬৩২ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও তিন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন অবস্থায় চারদিকে হাহাকার করছেন মানুষ। শনিবার হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। খবর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের।
শুক্রবার মরক্কোর স্থানীয় সময় রাত ১১টার একটু পর আটলাস পর্বতমালার কাছে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্র ছিল মারাকেশ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে। এটি সংঘটিত হওয়ার প্রথম ৯ ঘণ্টাতেই ৬৩২ জনের মরদেহ পাওয়া গেছে। আরও পড়ুন: ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কো, নিহত ২৯৬ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পুরাতন মারাকাশে শহর ও পাহাড়ি অঞ্চলগুলো। রাতের আঁধারে ভূমিকম্প হওয়ায় এখনো পুরোপুরিভাবে উদ্ধার অভিযান শুরু করা যায়নি। যেসব এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেই যেতে পারছেন না উদ্ধারকারীরা। সামাজিকমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, মারাকাশে একের পর এক বাড়ি ভেঙে পড়েছে। পর্যটকদের রেস্তোরাঁ থেকে বের করে নিয়ে আসা হচ্ছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দেয়ালে ফাটল দেখা দিয়েছে। কিছু জায়গায় দেয়াল ভেঙেছে। ভূমিকম্পের পর মানুষ ঘরের বাইরে বের হয়ে আসেন। সারা রাত তারা বাইরেই কাটান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]